দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান যদি চলমান যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি ফোন করতে পারে। আমাদের নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
তিনি আরও বলেন, আলোচনার সুযোগ সবসময় খোলা আছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ করতে পারে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।
এদিকে ট্রাম্পের এমন মন্তব্য এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ট্রাম্পের এই বক্তব্য এবং জয়ের দাবি আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
এমএস/